কার্যাবলির ভিত্তিতে শাওনের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব শাওনের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার, দেশের মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসেবে দেশের আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। উদ্দীপকের জনাব শাওন একটি ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন, যেটি দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। দেশের মুদ্রাবাজার ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। জনাব শাওনের ব্যাংকটিও দেশের মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং বলা যায়, জনাব শাওনের ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
কার্যাবলির ভিত্তিতে শাওনের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর