উদ্দীপকে উল্লিখিত কমল ব্যাংক পিএলসি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কমল ব্যাংক পিএলসি হলো একটি শিল্প ব্যাংক। শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো শিল্প ব্যাংক। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকে বরিশালের পিরোজপুরে জাহাজ নির্মাণ শিল্প সম্প্রতি ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এই ব্যবসায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে কমল ব্যাংক পিএলসি নামে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মূলত দেশের শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে কাজ করে শিল্প ব্যাংক। এ ব্যাংক শিল্প খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা দেয়, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে পরামর্শ দিয়ে সহায়তা করে। সুতরাং কার্যক্রম বিবেচনায় বলা যায়, কমল ব্যাংক পিএলসি হলো একটি শিল্প ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কমল ব্যাংক পিএলসি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর