তুমি কি মনে কর উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তটি দেশের অর্থ বাজারে নগদ অর্থের যোগান বৃদ্ধিতে সহায়ক? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ সিদ্ধান্তটি দেশের অর্থ বাজারে নগদ অর্থের যোগান বৃদ্ধিতে সহায়ক। ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ বলতে ভোগ্যপণ্যের ঋণের উপর সুদের হার বাড়িয়ে বা কমিয়ে কিংবা কিস্তির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করাকে বোঝায়। এ কৌশলে বাজারে ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ভোগ্যপণ্যের ঋণের হার ৬% থেকে হ্রাস করে ৫% করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাজারে ভোক্তা ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে বিধায় দেশের অর্থ বাজারে নগদ অর্থের যোগানও বাড়বে। ভোগ্যপণ্যের ঋণের হার পূর্বের তুলনায় ১% হ্রাস করলে ভোক্তারা ভোগ্যপণ্য ক্রয়ে উৎসাহিত হবে। ফলে তারা বেশি পরিমাণ ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকের কাছে আবেদন করবে। সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকও বেশি পরিমাণ ঋণ অনুমোদন দেবে। তাই অর্থ বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে বিধায় নগদ অর্থের যোগান বাড়বে। সুতরাং বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ সিদ্ধান্তটি দেশের অর্থ বাজারে নগদ অর্থের যোগান বৃদ্ধিতে সহায়ক হবে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তটি দেশের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর