উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন ধরনের নীতি গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের খোলাবাজার নীতি গ্রহণ করেছে। যে নীতির আলোকে বাজারে অর্থ সরবরাহ হ্রাস-বৃদ্ধির কৌশল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বিভিন্ন সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করে তাকে খোলাবাজার নীতি বলে। এ নীতির প্রয়োগে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস-বৃদ্ধি করা সম্ভব হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী সাম্প্রতিককালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান কার্যক্রম বেড়ে যাওয়ায় দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারি সিকিউরিটি 'সুকুকে' বিনিয়োগের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ ধরনের সিকিউরিটি ক্রয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে তথা বাংলাদেশ ব্যাংকে নির্গমন হবে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কার্যক্রম কমে যাবে এবং বাজারে অর্থ সরবরাহ হ্রাস পাবে। ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কার্যক্রম খোলাবাজার নীতির সাথে সম্পৃক্ত।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন ধরনের নীতি গ্রহণ করেছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর