কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশল অনুসরণ করেছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতি অনুসরণ করেছে। বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যেসব খাতে ঋণ বাড়ানো প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। আর যে সকল খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে চায়। তাই তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের প্রদত্ত ঋণের ১০% কৃষি খাতে প্রদানের নির্দেশ দেয়। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে ঋণের পরিমাণ বাড়ানোর নির্দেশ দেয়। নির্দিষ্ট খাতে ঋণের প্রবাহ বাড়ানোর নির্দেশনা ঋণ নিয়ন্ত্রণে ঋণের বরাদ্দকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বরাদ্দকরণ নীতিটি অনুসরণ করেছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশল অনুসরণ করেছে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর