উদ্দীপকে 'Q [গণিত] ব্যাংকের নির্দেশনা মতে ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'Q [গণিত] ব্যাংকের নির্দেশনাতে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কমবেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতি প্রয়োগের মাধ্যমে যেসব খাতে ঋণ বাড়ানো প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়। উদ্দীপকে লক্ষণীয়, ঢাকা শহরে মোটরসাইকেলের চাহিদা কমানোর লক্ষ্যে সরকারের পক্ষে 'Q [গণিত] ব্যাংক ঢাকার সকল ব্যাংককে এই খাতে প্রদত্ত ঋণের পরিমাণ ১৫% থেকে কমিয়ে ৭%-এ আনার নির্দেশনা জারি করে। অর্থাৎ 'Q [গণিত] ব্যাংক এ খাতে ঋণের বরাদ্দ কমাতে চায়। যার ফলে উক্ত খাতে ঋণের যোগান কমে যাওয়ায় মোটরসাইকেলের চাহিদাও কমে যাবে। নির্দিষ্ট খাতে ঋণের প্রবাহ কমানোর নির্দেশনা ঋণ নিয়ন্ত্রণে ঋণের বরাদ্দকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'Q [গণিত] ব্যাংকের নির্দেশনা মতে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ঋণের বরাদ্দকরণ নীতির কথা উল্লেখ করা হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে 'Q ব্যাংকের নির্দেশনা মতে ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির কথা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর