উদ্দীপকে 'M [গণিত] ব্যাংক লি.-কে জরিমানা করতে পারা এবং 'N [গণিত] ব্যাংক লি.-কে জরিমানা করতে না পারার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'M [গণিত] ব্যাংক লি. তালিকাভুক্ত ব্যাংক বিধায় বাংলাদেশ ব্যাংক উক্ত ব্যাংককে অতিরিক্ত সুদ জরিমানা করতে পেরেছে এবং 'N [গণিত] ব্যাংক লি. অতালিকাভুক্ত ব্যাংক বিধায় জরিমানা করতে পারেনি, যা যৌক্তিক। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যভুক্ত সেসব ব্যাংককে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়। অপরদিকে, যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যভুক্ত নয় সেসব ব্যাংককে অতালিকাভুক্ত ব্যাংক বলা হয়। অতালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানতে বাধ্য নয়। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'Q [গণিত] ব্যাংক মোটরসাইকেল খাতে ঋণের বরাদ্দ কমাতে চায়। তাই ব্যাংকটি উক্ত খাতে প্রদত্ত ঋণের পরিমাণ ১৫% থেকে কমিয়ে ৭%-এ আনার নির্দেশনা জারি করে। ঢাকার প্রায় সব ব্যাংক এ নির্দেশনা মানলেও 'M [গণিত] ব্যাংক লি. ও 'N [গণিত] ব্যাংক লি. এই নির্দেশনা অনুসরণ করেনি। তাই প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 'Q [গণিত] ব্যাংক 'M [গণিত] ব্যাংক লি.-কে ঋণের ওপর অতিরিক্ত সুদ জরিমানা করেছে। তবে 'N [গণিত] ব্যাংক লি. কে কোনো জরিমানা করতে পারেনি। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নির্দেশনা মানবে শর্তে এর তালিকাভুক্ত হয়। তাই নির্দেশনা অমান্যকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। তবে অতালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত নয় বিধায় এ ব্যাংক প্রত্যক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তাই 'N [গণিত] ব্যাংক লি. অতালিকাভুক্ত ব্যাংক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তথা 'Q [গণিত] ব্যাংক 'N [গণিত] ব্যাংককে জরিমানা করতে পারেনি, যা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে 'M ব্যাংক লি.-কে জরিমানা করতে পারা এবং 'N ব্যাংক লি.-কে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর