উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ১ম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে সম্পর্কিত। ভোক্তাঋণ নিয়ন্ত্রণ হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলোর একটি। এ নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ভোগ্যপণ্য ক্রয়খাতে ক্রয়মূল্যের ওপর ঋণ প্রদানের হার হ্রাসবৃদ্ধি করে অথবা কিস্তির সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক লক্ষ করছে, বাণিজ্যিক ব্যাংকগুলো ভোগ্যপণ্যের ওপর বেশি ঋণ দিচ্ছে। এটি একটি সুসম অর্থনীতির জন্য কল্যাণকর নয়। তাই কেন্দ্রীয় ব্যাংক ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ করতে চায়। এক্ষেত্রে ক্রয়মূল্যের ওপর ঋণ প্রদানের হার পূর্বের চেয়ে কমিয়ে দেওয়া এবং কিস্তির সংখ্যা হ্রাসের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতির অন্তর্ভুক্ত ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করে ঋণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের ১ম গৃহীত পদক্ষেপ ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর