নৈতিক প্ররোচনা কী? ব্যাখ্যা করো।
উত্তর: নৈতিক প্ররোচনা ঋণ নিয়ন্ত্রণের একটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার জন্য কিছু সুপারিশমালা তৈরি করে। সেই অনুযায়ী ঋণ দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে। এই প্রভাবিত করার চেষ্টাকে নৈতিক প্ররোচনা বলা হয়। উদাহরণস্বরূপ, দেশে বন্যার ফলে কৃষির মারাত্মক ক্ষতি হলে কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে ঋণ দেওয়ার জন্য অধস্তন ব্যাংকগুলোকে উপদেশ ও পরামর্শ দেয়।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
নৈতিক প্ররোচনা কী? ব্যাখ্যা করো।
উত্তর