উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত প্রথম সিদ্ধান্তটি ঋণ নিয়ন্ত্রণের কোন কৌশলের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত প্রথম সিদ্ধান্তটি হলো ঋণ নিয়ন্ত্রণের বরাদ্দকরণ নীতি। এ নীতি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম। বরাদ্দকরণ নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু খাতে ঋণ দিতে বিধি-নিষেধ আরোপ করে। আবার বিশেষ খাত চিহ্নিত করে ঋণের পরিমাণ কম বেশি করে দেয়। উদ্দীপকে দেশের মানুষের আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক ঋণ প্রদানে বিশেষ কিছু খাত চিহ্নিত করে দেয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে ও গৃহনির্মাণ খাতে সহজ শর্তে ঋণদানের নীতি গ্রহণ করে। অর্থাৎ, দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণদানের খাত নির্দিষ্ট করে দিয়ে মোট ঋণের অধিকাংশ উক্ত খাতের জন্য বরাদ্দ করেছে। মূলত বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বরাদ্দকরণ নীতি এক্ষেত্রে প্রয়োগ করেছে। এ নীতি অনুযায়ী যেসব খাতে ঋণের প্রয়োজন তা কেন্দ্রীয় ব্যাংক চিহ্নিত করে ঋণ বরাদ্দের নির্দেশ দেয়। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বরাদ্দকরণ নীতি অনুসরণ করেছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত প্রথম সিদ্ধান্তটি ঋণ নিয়ন্ত্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর