উদ্দীপকে উল্লিখিত Alpha ব্যাংক সরকারের পক্ষে কোন ধরনের কাজ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত Alpha ব্যাংক সরকারের পক্ষে নোট ইস্যু করার কাজ করেছে। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত দেশের একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক এ বলা হয়। এ ব্যাংক সরকারের পক্ষে বিভিন্ন নোট ও মুদ্রা ইস্যু করে। উদ্দীপকে Alpha ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সরকারের পক্ষে নোট ও মুদ্রার প্রচলনকারী হিসেবে কাজ করে। সরকারের নির্দেশে এ ব্যাংক ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়ে। নোট প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বাজার চাহিদার ওপর ভিত্তি করে নোট ও মুদ্রা প্রচলন করে। তাই বলা যায়, উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে Alpha ব্যাংক সরকারের পক্ষে নোট প্রচলনের কাজ করেছে।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত Alpha ব্যাংক সরকারের পক্ষে কোন ধরনের কাজ করেছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর