উদ্দীপকে মিজ নওরীন চিত্রা ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিজ নওরীন চিত্রা ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছেন। ডিপিএস হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং • মেয়াদ শেষে সুদসহ এককালীন সব টাকা ব্যাংক ফেরত দেয়। উদ্দীপকে মিজ নওরীন ভবিষ্যতের কথা চিন্তা করে চিত্রা ব্যাংকে একটি হিসাব খুলেন। তিনি প্রতি মাসে বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সেই হিসাবে জমা করবেন এবং নির্দিষ্ট সময় শেষে সুদসহ অর্থ ফেরত পাবেন। অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের জন্য সমপরিমাণ টাকা প্রতিমাসে জমা রাখছেন। মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ উত্তোলন করবেন। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মিজ নওরীন চিত্রা ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হিসাব খুলেছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে মিজ নওরীন চিত্রা ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর