মানি লন্ডারিং প্রতিরোধে KYC ফর্মের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: ব্যাংকে হিসাব খোলার সময় আবেদন ফর্মের সাথে আবেদনকারীর বিভিন্ন তথ্যসংবলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে হিসাবগ্রহীতাকে পূরণ করতে হয় তাকে KYC ফর্ম বলে। KYC এর পূর্ণরূপ 'Know Your Customer [গণিত] অর্থাৎ তোমার গ্রাহককে জানো। গ্রাহক যাতে ভুয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান না হয় এবং তার প্রদত্ত তথ্যাদি ও আর্থিক সামর্থ্য সম্পর্কে যাতে মিথ্যা তথ্য দিতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্যাংক এরূপ ফর্ম ব্যবহার করে। যার ফলে গ্রাহক অবৈধভাবে অর্থ জমা ও স্থানান্তরের সুযোগ পায় না। তাই বলা যায়, মানি লন্ডারিং প্রতিরোধে KYC ফর্মের ভূমিকা অত্যধিক।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
মানি লন্ডারিং প্রতিরোধে KYC ফর্মের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর