উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদের প্রথম হিসাবটি কী ধরনের ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নাহিদের প্রথম হিসাব স্থায়ী হিসাব ছিল। যে হিসাবে এককালীন নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না। কেননা উক্ত হিসাবের অর্থ চেক কেটে উত্তোলনের সুযোগ থাকে না। উদ্দীপকে জনাব নাহিদ জনতা ব্যাংকের মহেশখালী শাখায় একটি হিসাব খুলেছেন। তিনি নির্দিষ্ট সময়ের জন্য উক্ত হিসাবে টাকা জমা রেখেছেন। অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে সুদসহ এককালীন উক্ত হিসাবের অর্থ ব্যাংক তাকে ফেরত দেবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো স্থায়ী হিসাব। তাই বলা যায়, জনাব নাহিদের প্রথম হিসাবটি ছিল স্থায়ী হিসাব।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব নাহিদের প্রথম হিসাবটি কী ধরনের ছিল? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর