উদ্দীপকে অনন্যার ব্যবসায়ে স্বাভাবিক লেনদেন বজায় রাখার জন্য ব্যাংক কর্মকর্তার পরামর্শটি কতটুকু যৌক্তিক তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে অনন্যার ব্যবসায়ে স্বাভাবিক লেনদেন বজায় রাখার জন্য ব্যাংক কর্মকর্তার চলতি হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক হয়েছে। যে হিসাবের মাধ্যমে ব্যাংকিং কার্যদিবসে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা এবং প্রয়োজনমতো যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ হিসাব সুবিধাজনক। উদ্দীপকে অনন্যাকে ২০১৬ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা একটি সঞ্চয়ী হিসাব খুলে দিয়েছিলেন। বর্তমানে পড়াশোনা শেষে তিনি অনলাইন ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ের লেনদেনে বারবার চেকের মাধ্যমে হিসাব থেকে টাকা তুলতে গেলে তিনি তুলতে পারছেন না। এর কারণ হলো তার হিসাবটি সঞ্চয়ী হিসাব। আর সঞ্চয়ী হিসাবে সাধারণত সপ্তাহে দু'বারের অধিক অর্থ উত্তোলন করা যায় না। তাই ব্যাংক কর্মকর্তা তাকে চলতি হিসাব খোলার পরামর্শ দেন। ব্যবসায়ে স্বাভাবিক লেনদেন বজায় রাখতে চলতি হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা এ হিসাবে অর্থ জমা কিংবা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা নেই। এ হিসাবে বড় অঙ্কের লেনদেনেও দৈনিক একাধিকবার চেক ইস্যু করা যায়। এছাড়া ব্যবসায়ীরা এ হিসাব থেকে জমাতিরিক্ত ঋণ সুবিধাসহ অন্যান্য সেবা পেয়ে থাকে। এমতাবস্থায় বলা যায়, অনন্যার ব্যবসায়ে স্বাভাবিক লেনদেন বজায় রাখার জন্য চলতি হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে অনন্যার ব্যবসায়ে স্বাভাবিক লেনদেন বজায় রাখার জন্য ব্যাংক ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর