জনাব আসিফ কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনার আসিফ সঞ্চয়ী হিসাব পরিচালনা করছেন। এই হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা করা যায়। তবে টাকা উত্তোলনের সময় কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আমানতকারীগণ এই হিসাব থেকে জমাকৃত টাকার ওপর স্বল্প হারে সুদ পায়। নির্দিষ্ট আয়ের গ্রাহকদের জন্য এই হিসাবটি বেশ উপযোগী। উদ্দীপকে জনাব আসিফের একটি কাঁচামালের আড়ত আছে। ঐ আড়তের পাশে অবস্থিত একটি ব্যাংকে তিনি হিসাব খুলেছেন। তার হিসাব থেকে বিনা নোটিশে ২০,০০০ টাকার বেশি উত্তোলন করা যায় না। এ কারণে তার ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। এখানে জনাব আসিফের ব্যাংক হিসাবের প্রধান বৈশিষ্ট্য হলো বিনা নোটিশে ২০,০০০ টাকার বেশি উত্তোলন করতে না পারা। সাধারণত সঞ্চয়ী হিসাবে থেকে এক. চেকে বিনা নোটিশে ২০,০০০ টাকার বেশি উত্তোলন করা যায় না। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আসিফ সঞ্চয়ী হিসাব পরিচালনা করছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
জনাব আসিফ কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা করছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর