অমর নতুন হিসাব খোলার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা কতটুকু বাস্তবসম্মত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অমর ব্যবসায়ী হিসেবে চলতি হিসাব খোলার যে সিদ্ধান্ত নিয়েছেন তা যৌক্তিক রয়েছে। যে হিসাবে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে তাকে চলতি হিসাব বলে। ব্যবসায়ীদের জন্য এ ধরনের হিসাব অধিক উপযোগী। তবে এ হিসাবে ব্যাংক কোনো সুদ প্রদান করে না। উদ্দীপকে অমর একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি প্রথমে ব্যাংকের সঞ্চয়ী হিসাব খুলে লেনদেন করেন। পরবর্তীতে ব্যবসায়ী হিসেবে তিনি নিয়মিত অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন একটি হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি চলতি হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব অধিক উপযোগী। কেননা সঞ্চয়ী হিসাবে অর্থ উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও চলতি হিসাবে এ ধরনের বাধ্যবাধকতা থাকে না। এ ধরনের হিসাবের গ্রাহকরা লেনদেন নিষ্পত্তিতে দৈনিক একাধিক বড় অঙ্কের চেক ইস্যু করতে পারে। এছাড়া চলতি মূলধনের সংকট নিরসনে ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিতে পারে। তাই বলা যায়, ব্যবসায়ী হিসেবে অমর নতুন হিসাব তথা চলতি হিসাব খোলার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
অমর নতুন হিসাব খোলার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা কতটুকু বাস্তবসম্ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর