উদ্দীপকে জনাব মনির কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মনির সঞ্চয়ী হিসাব খোলেন। যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া গেলেও উত্তোলনের, ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে তাকে সঞ্চয়ী হিসাব বলে। জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করাই এ হিসাবের মূল উদ্দেশ্য। এ হিসাবে গ্রাহককে অল্প পরিমাণে সুদ দেওয়া হয়। জনাব মনির একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটি হিসাব খুলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখেন। এ হিসাব হতে তিনি মুনাফাও পেয়ে থাকেন। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে তিনি তার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করেন। অর্থাৎ, জনাব মনিরের ব্যাংক হিসাবের বৈশিষ্ট্যের সাথে সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মনির যে হিসাবটি খুলেছিলেন তা সঞ্চয়ী হিসাব।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে জনাব মনির কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর