সঞ্চয়ী হিসাব চলতি হিসাব থেকে পৃথক কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। চলতি হিসাবের ক্ষেত্রে ব্যাংক গ্রাহককে প্রয়োজনমতো যতবার ইচ্ছা অর্থ জমা দেওয়া ও উত্তোলনের সুযোগ দেয়। সঞ্চয়ী হিসাবে দিনে বহুবার অর্থ জমা দেওয়া যায়। কিন্তু নির্দিষ্ট নিয়মের বাইরে অর্থ উত্তোলনের সুযোগ নেই। চলতি হিসাবের আমানতের ওপর ব্যাংক সাধারণত কোনো সুদ দেয় না। তবে ব্যাংক এ হিসাবের ক্ষেত্রে জমাতিরিক্ত ঋণের সুযোগ দেয়। সঞ্চয়ী হিসাবে ব্যাংক এই ধরনের সুবিধা দেয় না। এসব কারণে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব থেকে পৃথক।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
সঞ্চয়ী হিসাব চলতি হিসাব থেকে পৃথক কেন? ব্যাখ্যা করো।
উত্তর