উদ্দীপকে মি. আশফাকের ব্যাংক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. আশফাকের ব্যাংক হিসাবটি ব্যবসায়-বাণিজ্যে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ব্যবসায়-বাণিজ্যের মূল চালিকাশক্তি হচ্ছে অর্থ। আর ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের প্রয়োজনীয় অর্থ লেনদেন করতে পারে। এছাড়াও ব্যবসায়িক কারণে তৎক্ষণাৎ প্রয়োজনীয় অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ হিসেবে নেওয়া যায়। উদ্দীপকে মি. আশফাকের ব্যবসায় প্রতিষ্ঠানের পাশেই একটি ব্যাংকের নতুন শাখা স্থাপিত হয়। ব্যাংকের শাখা ম্যানেজার মি. আশফাককে বললেন, আপনাকে এমন একটি হিসাব খুলে দেই, যেখান থেকে আপনি দিনে যতবার খুশি টাকা জমা ও উঠাতে পারবেন। চাইলে জমাতিরিক্ত ঋণও নিতে পারবেন। এ হিসাবের মাধ্যমে মি. আশফাক আমদানি-রপ্তানি বাণিজ্যেও সহায়তা পাবেন। চলতি হিসাবে চেক, ওভারড্রাফট, অনলাইন ব্যাংকিং সুবিধা থাকায় লেনদেন দ্রুত ও সহজ হয়। যা ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করে। চলতি হিসাব বিনিয়োগকারীদের মধ্যে নগদ অর্থের প্রবাহ চালু রাখে। আবার চলতি হিসাব ব্যবহারে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় চালিয়ে যেতে। পারে যা কর্মসংস্থান সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে চলতি হিসাবের ব্যবহারে ব্যাংক যুক্ত থাকায় কর ফাঁকির প্রবণতা কমে। সরকার সর্বোচ্চ রাজস্ব আদায় করতে পারে। তাই বলা যায় মি. আশফাকের চলতি হিসাব শুধু ব্যবসায়ীদের জন্যই নয়, পুরো অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে মি. আশফাকের ব্যাংক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর