উদ্দীপকে জনাব নীলা প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নীলা প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। যে হিসাবে যতবার খুশি অর্থ জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। উদ্দীপকে জনাব নীলা সংসার খরচ হতে কিছু অর্থ সঞ্চয় করেন। তিনি সঞ্চিত অর্থ একটি ব্যাংক হিসাবে জমা রাখেন। উক্ত হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। মূলত সঞ্চয়ী হিসাবের গ্রাহকরা যেকোনো সময় ব্যাংক হিসাবে অর্থ জমা রাখতে পারেন। এ হিসাবে গ্রাহকরা সপ্তাহে দু'বার বা নিয়মানুযায়ী সঞ্চিত অর্থ উত্তোলন করতে পারেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব নীলা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে জনাব নীলা প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর