উদ্দীপকের আলোকে জনাব কামালের জন্য বর্তমানে কোন প্রকার হিসাব অধিক উপযোগী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব কামালের জন্য বর্তমানে স্থায়ী হিসাব অধিক উপযোগী। এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। নির্দিষ্ট মেয়াদের জন্য এরূপ হিসাব খোলা হয়। মেয়াদ শেষে ব্যাংক সুদ বা মুনাফাসহ আসল অর্থ ফেরত দেয়। উদ্দীপকে জনাব কামাল কলেজে অধ্যাপনা করতেন। বর্তমানে তিনি চাকরি হতে অবসর নিচ্ছেন। ফলে তিনি কলেজ হতে এককালীন ৫০ লক্ষ টাকা পাবেন। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন কোনো ব্যবসায়ে জড়িত হবেন না। তাই ব্যাংকে হিসাব খুলে উক্ত অর্থ জমা রাখতে চাইলে সেক্ষেত্রে তার জন্য স্থায়ী হিসাব অধিক উপযোগী হবে। জনাব কামাল ব্যাংকে স্থায়ী হিসাব খুলে টাকা জমা রাখলে সেক্ষেত্রে অন্যান্য হিসাব অপেক্ষা তিনি উচ্চ হারে সুদ পাবেন। প্রাপ্ত সুদ তিনি প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর উত্তোলন করতে পারবেন। আবার চাইলে মেয়াদ শেষে আসলের সাথে সুদও এককালীন উত্তোলন করতে পারবেন। এ হিসাবের জমার বিপরীতে তিনি প্রয়োজনে ঋণ সুবিধাও নিতে পারবেন। তাই বলা যায়, উদ্দীপকের আলোকে জনাব কামালের জন্য বর্তমানে স্থায়ী হিসাব অধিক উপযোগী হবে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব কামালের জন্য বর্তমানে কোন প্রকার হিসাব অধিক উপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর