উদ্দীপকে মিজ রিয়া প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিজ রিয়া প্রথমে পেনশন সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। পেনশন সঞ্চয়ী হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে সুদসহ এককালীন সব টাকা ব্যাংক ফেরত দেয়। উদ্দীপকে মিজ রিয়া ভবিষ্যতের কথা চিন্তা করে চিত্রা ব্যাংকে একটি হিসাব খুলেন। তিনি প্রতি মাসে বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সেই হিসাবে জমা করেন। নির্দিষ্ট সময় শেষে সুদসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন। অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের জন্য সমপরিমাণ টাকা প্রতিমাসে জমা রাখছেন। মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদসহ উত্তোলন করবেন। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মিজ রিয়া পেনশন সঞ্চয়ী হিসাব খুলেছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে মিজ রিয়া প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর