উদ্দীপকে মিজ রিয়া তার পুরষ্কারপ্রাপ্ত টাকা কোন হিসাবে রাখলে বেশি লাভবান হবেন? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মিজ রিয়া তার পুরস্কারপ্রাপ্ত টাকা স্থায়ী হিসাবে রাখলে বেশি লাভবান হবেন। এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলা হয়। এ ধরনের হিসাবে ব্যাংক উচ্চহারে সুদ প্রদান করে থাকে। উদ্দীপকে মিজ রিয়া একজন চাকরিজীবী। তিনি ব্যাংকে একটি পেনশন সঞ্চয়ী হিসাব খুলেছেন। পরবর্তীতে পুরস্কারের প্রাপ্ত ৫ লক্ষ টাকা তিনি একটি লাভজনক হিসাবে জমা রাখতে চান। এক্ষেত্রে তার জন্য স্থায়ী হিসাব খোলা উত্তম হবে। স্থায়ী হিসাবে সুদের হার অন্যান্য হিসাব অপেক্ষা বেশি। তাই কোনো ব্যক্তি অধিক লাভজনক খাতে ব্যাংকে অর্থ জমা রাখতে চাইলে সেক্ষেত্রে স্থায়ী হিসাবই তার জন্য উত্তম। এ ধরনের হিসাবগ্রহীতা স্থায়ী আমানত রসিদ জমা রেখে যেকোনো সময় এর মূল্যের উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নিতে পারেন। এছাড়া অন্য কোনো ঋণ গ্রহণে এই রসিদকে জামানত হিসেবেও ব্যবহার করা যায়। তাই বলা যায়, মিজ রিয়া তার পুরস্কারপ্রাপ্ত টাকা স্থায়ী হিসাবে রাখলে বেশি লাভবান হবেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে মিজ রিয়া তার পুরষ্কারপ্রাপ্ত টাকা কোন হিসাবে রাখলে বেশি লা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর