জনাব আবিদের ব্যাংক হিসাব একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: জনাব আবিদের পেনশন সঞ্চয়ী হিসাবটি একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে- আমি এর সাথে একমত। প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সঞ্চয়ের সুযোগ- ও মেয়াদান্তে একযোগে অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে যে ব্যাংক হিসাব খোলা হয় তাকে পেনশন সঞ্চয়ী হিসাব বলে। বেসরকারি চাকরিজীবী ও সকল ধরনের পেশাজীবী মানুষের জন্য সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা লাভে এই হিসাব বিশেষ উপযোগি। উদ্দীপকের জনাব আবিদ প্রতিমাসে ৫,০০০ টাকা করে ৬ বছরের জন্য ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে মেয়াদশেষে তিনি এককালীন সুদসহ সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারবেন। নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার সুবিধা সংবলিত হিসাবটি হলো পেনশন সঞ্চয়ী হিসাব। উদ্দীপকের জনাব আবিদ ব্যাংকে পেনশন সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের হিসাবে প্রতিমাসে কিস্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে বিধায় তা একধরনের বাধ্যতামূলক সঞ্চয় হিসাবে গণ্য হবে। এছাড়াও মেয়াদকাল শেষে জনাব আবিদ সুদসহ এককালীন অনেক টাকা প্রাপ্ত হবেন। প্রাপ্ত অর্থ জনাব আবিদ সুবিধাজনক খাতে বিনিয়োগ করতে পারবেন। তাই বলা যায়, জনাব হারুনের পেনশন সঞ্চয় হিসাবটি একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
জনাব আবিদের ব্যাংক হিসাব একাধারে সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর