উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা জনাব রফিককে কোন হিসাব খোলার কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা জনাব রফিককে ঋণ আমানতি হিসাব খোলার কথা বলেছেন। ঋণ গ্রহণের সময় ব্যাংকে যে হিসাব খুলতে হয় তাকে ঋণ আমানতি হিসাব বলে। ব্যাংক মঞ্জুরিকৃত ঋণের অর্থ উক্ত হিসাবে জমা করে। পরবর্তীতে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়। উদ্দীপকে জনাব রফিক একজন ব্যবসায়ী। তিনি ঋণ গ্রহণের উদ্দেশ্যে 'গোলাপ ব্যাংকের' শরণাপন্ন হন। ব্যাংকটির কর্মকর্তা তাকে ঋণ প্রদানে সম্মত হন। তবে উক্ত ব্যাংকে তাকে একটি হিসাব খোলার পরামর্শ দেন। উক্ত হিসাবে ঋণকৃত অর্থ জমা হবে। পরবর্তীতে জনাব রফিক তার প্রয়োজনমতো অর্থ চেক কেটে উত্তোলন করতে পারবেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো ঋণ আমানতি হিসাব। সুতরাং বলা যায়, ব্যাংক কর্মকর্তা জনাব রফিককে ঋণ আমানতি হিসাব খুলতে বলেছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা জনাব রফিককে কোন হিসাব খোলার কথা বলেছেন? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর