শফিক সাহেবের জন্য ব্যাংকে কোন হিসাব খোলা উপযোগী বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: শফিক সাহেবের জন্য ব্যাংকে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব খোলা উপযোগী হবে বলে আমি মনে করি। যে জমা সাত দিনের নোটিশে বা অনুরূপ কোনো নির্দিষ্ট সময়ের নোটিশে পরিশোধ করা হয় তাকে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব বলে। এরূপ হিসাবে জমার বিপরীতে ব্যাংক নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে। উদ্দীপকে শফিক সাহেব তার কারখানা বিক্রি করতে চায়। কারখানা বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তবে উক্ত টাকা উত্তোলনের জন্য ব্যাংক বরাবর একটি নোটিশ প্রদান করতে হবে। তাই তাকে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব খুলতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য এককালীন অর্থ জমা দিয়ে গ্রাহক ব্যাংক স্থায়ী হিসাব খুলে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের নোটিশে পরিশোধের শর্তে উক্ত হিসাব খোলা হলে সেটি হবে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব। এরূপ হিসাবের বিশেষ বৈশিষ্ট্য হলো জমার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না। তবে জমার বিপরীতে গ্রাহককে নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। উদ্দীপকে শফিক সাহেব এ ধরনের হিসাব খুলতে চান। তাই বলা যায়, শফিক সাহেবের জন্য বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব খোলা উপযোগী হবে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
শফিক সাহেবের জন্য ব্যাংকে কোন হিসাব খোলা উপযোগী বলে তুমি মনে কর? যু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর