করতোয়া ব্যাংকের তুলনামূলক সুবিধাগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের করতোয়া ব্যাংকটি শাখা ব্যাংকের সুবিধা পায়। যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংক বলে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের আওতাধীন। উদ্দীপকের করতোয়া ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। অর্থাৎ করতোয়া ব্যাংকটি একই নামে অনেকগুলো শাখা পরিচালনা করে থাকে। সুতরাং করতোয়া ব্যাংকটি হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক হওয়ায় উক্ত ব্যাংকটি বৃহদায়তন ব্যাংকের সুবিধা লাভ করতে পারে। বিভিন্ন শাখার মাধ্যমে জনগণের আমানত সংগ্রহ করে বৃহৎ ঋণদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। একাধিক শাখা থাকায় তারল্য সুবিধার পাশাপাশি ব্যাংকটির ঝুঁকি বণ্টিত হবে এবং হ্রাস পাবে। তাছাড়া অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের অধিক ব্যাংকিং সেবাও ব্যাংকটি দিতে পারবে। এতে ব্যাংকটির মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। অতএব করতোয়া ব্যাংকটি শাখা ব্যাংক হওয়ায় উল্লিখিত সুবিধাগুলো ভোগ করতে পারে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
করতোয়া ব্যাংকের তুলনামূলক সুবিধাগুলো আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর