করতোয়া ব্যাংক ও ইছামতি ব্যাংকের পার্থক্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে করতোয়া ব্যাংক হলো শাখা ব্যাংক এবং ইছামতি ব্যাংক হলো একক ব্যাংক। যে ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে, তাকে একক ব্যাংক বলা হয়। পক্ষান্তরে, যে ব্যাংক 'একটিমাত্র কেন্দ্রীয় অফিসের অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলা হয়। উদ্দীপকে উল্লিখিত করতোয়া ও ইছামতি ব্যাংক তাদের যে কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে বেশকিছু বৈসাদৃশ্য বা পার্থক্য বিদ্যমান। কারণ করতোয়া ব্যাংক হলো শাখা ব্যাংক অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠান এবং ইছামতি ব্যাংক হলো একক ব্যাংক অর্থাৎ ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান। করতোয়া ব্যাংকের কার্যক্রম অনেক ব্যাপক ও বিস্তৃত। ইছামতি ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। করতোয়া ব্যাংকের দেশে-বিদেশে অনেক শাখা থাকতে পারে। ইছামতি ব্যাংকের কোনো শাখা অফিসের অস্তিত্ব নেই। করতোয়া ব্যাংকের একাধিক শাখা থাকায় ঝুঁকি বণ্টনের সুযোগ রয়েছে। ইছামতি ব্যাংকের ঝুঁকি বণ্টনের সুযোগ নেই। করতোয়া ব্যাংকের একাধিক শাখা থাকায় অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ না করলেও চলে। ইছামতি ব্যাংকের অধিক তারল্য সবসময় সংরক্ষণ করতে হয়। সুতরাং বলা যায়, করতোয়া ব্যাংক শাখা ব্যাংক এবং ইছামতি ব্যাংক একক ব্যাংক বিধায় উভয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
করতোয়া ব্যাংক ও ইছামতি ব্যাংকের পার্থক্যগুলো আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর