মি. আলম লটারিতে পাওয়া টাকা কোন হিসাবে রাখতে চাচ্ছেন এবং এই হিসাব খোলার পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মি. আলম লটারিতে পাওয়া টাকা স্থায়ী হিসাবে রাখতে চাচ্ছেন। যে হিসাবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে জমার বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ বা মুনাফা প্রদান করে থাকে। উদ্দীপকে মি. আলম বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের লটারিতে ২৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। 'তিনি টাকাগুলো দিয়ে অধিক পরিমাণ মুনাফার হিসাব খুলতে চান। এক্ষেত্রে তার জন্য স্থায়ী হিসাব খোলা উপযোগী হবে। কেননা অন্যান্য হিসাব অপেক্ষা স্থায়ী হিসাবে মুনাফার পরিমাণ বেশি। স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে প্রথমেই নির্ধারণ করতে হয় তিনি কত মেয়াদে হিসাব খুলবেন। পরবর্তীতে ব্যাংক থেকে আবেদনপত্র সংগ্রহ করে তার সাথে KYC ফর্ম পূরণপূর্বক আবেদনকারীর ছবিসহ ব্যাংকে জমা দিতে হয়। এছাড়া নমিনির ছবি ও প্রয়োজনীয় তথ্য ব্যাংককে প্রদান করতে হয়। ব্যাংক উক্ত আবেদন মঞ্জুর করলে আবেদনপত্রে উল্লিখিত পরিমাণ অর্থ ব্যাংকে জমা দিতে হয়। অতঃপর ব্যাংক আবেদনকারীকে একটি স্থায়ী আমানত রসিদ সরবরাহ করে। এভাবে স্থায়ী হিসাব খোলার প্রক্রিয়া সম্পন্ন হয়।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
মি. আলম লটারিতে পাওয়া টাকা কোন হিসাবে রাখতে চাচ্ছেন এবং এই হিসাব খো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর