উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। একটি দেশের ব্যাংক ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো কেন্দ্রীয় ব্যাংক। এটি মুদ্রা প্রচলন; ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ; বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ; আর্থিক নীতির প্রণয়ন এবং সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে। উদ্দীপকে ঢাকার মতিঝিলের একটি ব্যাংকের কথা বলা হয়েছে। ব্যাংকটি তার প্রধান কার্যালয় ছাড়াও অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্য ব্যাংকগুলো এই ব্যাংকের মাধ্যমে তাদের দেনাপাওনা নিষ্পত্তি করে। তাই ব্যাংকটিকে অন্যান্য ব্যাংকের অভিভাবক বলা হয়। অর্থাৎ উল্লিখিত ব্যাংকটি অভিভাবকরূপে মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ ও নিয়ন্ত্রণ করে থাকে। এরূপ অভিভাবকের দায়িত্ব শুধু কেন্দ্রীয় ব্যাংকই পালন করতে পারে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 2: কেন্দ্রীয় ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর