মূলধন বাজেটিং কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্যই মূলধন বাজেটিং করা হয়ে থাকে। বিনিয়োগ হতে ভবিষ্যতের সম্ভাব্য নগদ প্রবাহের বর্তমান মূল্য এ পদ্ধতির মাধ্যমে জানা যায়। ফলে বিনিয়োগটি লাভজনক হবে কিনা তা সহজেই মূল্যায়ন করা যায়। এছাড়া অনেকগুলো বিকল্প হতে কোন প্রকল্পটিতে বিনিয়োগ সর্বোত্তম হবে তাও এ পদ্ধতিতে জানা যায়। অর্থাৎ সঠিক বিনিয়োগ প্রকল্প নির্বাচনের জন্যই মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ।
HSC Finance 1st Paper Chapter 8: মূলধন বাজেটিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 8: মূলধন বাজেটিং · সৃজনশীল
মূলধন বাজেটিং কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর
