“রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব”উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসা বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব'- উক্তিটি যথার্থ। রাজনৈতিক দল,সরকারের স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,দেশের সার্বভৌমত্ব,নেতৃত্ব ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে।অনুন্নত ও অসহনশীল রাজনৈতিক পরিবেশ যেখানে একটি দেশের ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে; অন্যদিকে সহযোগী রাজনৈতিক পরিবেশের ফলে একটি দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়। উদ্দীপকে দেখা যায়,মিস্টার তপন একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন।একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতাও আসে।কিন্তু বর্তমানে ঘন ঘন হরতাল,পরিবহন ধর্মঘট ইত্যাদির কারণে তার প্রতিষ্ঠানের তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে।ফলে তিনি ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবসা পরিবেশ উন্নয়নের বড় প্রতিবন্ধক। রাজনৈতিক হানাহানি,বিশৃঙ্খলা,হরতাল,ধর্মঘট ইত্যাদি বন্ধ করা না গেলে ব্যবসায়েরর উন্নতি হবে না এ বিষয়টি রাজনৈতিকদের বুঝতে হবে। দেশে ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশের ইমেজ বাড়বে,দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। ফলে দেশের ব্যবসায়ী সমাজ সামনে এগুতে উদ্দীপ্ত হবে। সুতরাং বলাই যায়, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসা বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
“রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসায়-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর