উদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের কোন উপাদান বিবেচনায় ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আওলাদ অর্থনৈতিক পরিবেশের কারণে ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন। কোনো স্থানে বিদ্যমান অর্থনৈতিক পরিবেশের উপাদান সেখানকার অবস্থিত ব্যবসায়ের সাফল্য বা ব্যর্থতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ঐ স্থানের ব্যবসায়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। উদ্দীপকে জনাব আওলাদ আশির দশকের শুরুতে বাংলাদেশের জনসম্পদকে কেন্দ্র করে ঢাকায় একটি পোশাক কারখানা গড়ে তোলেন। যার লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটানো। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো জনসম্পদ। এ সম্পদকে বাদ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই এ জনসম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর প্রয়োজন আছে। তাই বলা যায়, জনাব আওলাদ দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদানকে সঠিকভাবে কাজে লাগাতে ঢাকায় পোশাক কারখানা গড়ে তোলেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে জনাব আওলাদ পরিবেশের কোন উপাদান বিবেচনায় ঢাকায় পোশাক কারখান…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর