ব্যবসায়ে আইনগত পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো দেশের বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশসংক্রান্ত আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে আইনগত পরিবেশ বলে। আইনগত পরিবেশ ব্যবসায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে। কেননা যেকোনো দেশেই সাধারণ মানুষের মতো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকেও রাষ্ট্রের তৈরি আইনের বিধিমালা মেনে চলতে হয়। তাই আইনগত বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। এই আইনের গণ্ডির মধ্যে থেকেই ব্যবসায়িগণ তাদের ব্যবসায়িক, কার্যক্রম পরিচালনা করে। এসব কারণেই আইনগত পরিবেশ ব্যবসায়ে গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
ব্যবসায়ে আইনগত পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর