"ঘরে বসে কেনাবেচা" ব্যবসায় পরিবেশের সাথে কি সাংগতিপূর্ণ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ! ঘরে বসে কেনাবেচা ব্যবসায় পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ। এটি ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবেশের একটি উপাদান। বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদানের সমন্বিত রুপই হল প্রযুক্তিগত পরিবেশ। এ পরিবেশ বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা ধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তির ব্যবহার ও আধুনিক কলাকৌশল ইত্যাদির ভিত্তিতে গড়ে ওঠে। যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা শিল্প বাণিজ্যে উন্নত। উদ্দীপকে, দেশের অধিকাংশ লোকজনের ভোগ ও ব্যয়ের প্রবণতা বেশি। তাদের সঞ্চয়ের আগ্রহ কম এবং সঞ্চিত অর্থের পরিমাণও কম। ইতিমধ্যে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব দেখা যায়। সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে কঠোর বিধি- নিষেধ আরোপ করে। শুধু জরুরী পণ্য সামগ্রী কেনা বেচার অনুমতি দেওয়া হয়। নগদ অর্থের অভাব ও কর্মহীনতার কারণে লোকজনের জীবনধারণ কঠিন হয়ে পড়ে। এসব বিবেচনায় সরকার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে মার্কেটে, কম্পিউটার, ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করে কেনাবেচা করে থাকেন। প্রযুক্তিগত পরিবেশের কারণে পন্য দ্রব্য ও সেবা সমূহের মান উন্নত হয়। এবং খুব সহজেই ঘরে বসে মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপ ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে তারা পণ্য দ্রব্য ক্রয় ও বিক্রয় করতে পারেন। তাই বলা যায়, ঘরে বসে কেন বেচা ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত পরিবেশের উপাদান।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
"ঘরে বসে কেনাবেচা" ব্যবসায় পরিবেশের সাথে কি সাংগতিপূর্ণ? উদ্দীপকের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর