উদ্দীপকের সমস্যার সমাধানে পরিবেশের যে উপাদানের সহযোগিতা প্রয়োজন তা যুক্তি সহকারে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সমস্যার সমাধানে পরিবেশের যে উপাদানের সহযোগিতা প্রয়োজন তার নিচে দেওয়া হল: তার সমস্যার সমাধানে রাজনৈতিক পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা, পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক ও প্রকৃতির সমন্বয়ে গড়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদানের সমন্বিত রুপই হল প্রযুক্তিগত পরিবেশ। উদ্দীপকে, জনাব ফরহাদ রেজা কুমিল্লার অধিবাসী। লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ঘুরে বাবার ঐতিহ্যবাহী কুমিল্লার খাদি কাপড়ের ব্যবসা শুরু করেন। তার নিজস্ব গুণাবলীর দ্বারা অল্প কিছুদিনের মধ্যেই তিনি তার ব্যবসাটিকে আরো সম্প্রসারণ করতে সক্ষম হন।বর্তমানে তিনি পাকিস্তানি খাদি কাপড় রপ্তানি করতে চাচ্ছেন। কিন্তু দু দেশের মধ্যকার সম্পর্ক ভালো না থাকায় তা সম্ভব হচ্ছে না। ব্যবসায় কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলার জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির অপরিহার্য। হরতাল, ধর্মঘট প্রকৃতি নেতিবাচক কর্মকান্ডের অবসান এবং সরকারের ব্যবসায় বান্ধব নীতিমালা এই পরিবেশকে অনুকূল করে। এতে বৈদেশিক বিপণনকারীরা বিনিয়োগে আগ্রহী হয়। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সফলতা অর্জন করতে পারে। অন্যদিকে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা ধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তির ব্যবহার, আধুনিক কলাকৌশল ও পদ্ধতি প্রভৃতি মিলে গড়ে ওঠে এই প্রযুক্তিগত পরিবেশ। যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা শিল্প বাণিজ্য তথ্য উন্নত। জনাব ফরহাদ রেজা যদি রাজনৈতিক পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ ব্যবহার করে তাহলে তার সমস্যা খুব দ্রুতই সমাধান হবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের সমস্যার সমাধানে পরিবেশের যে উপাদানের সহযোগিতা প্রয়োজন তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর