রাজীব কোন পরিবেশের কোন উপাদানের কারণে ব্যবসায়টি গড়ে তুলতে পেরেছিল?
উত্তর: রাজিব অর্থনৈতিক পরিবেশের ব্যাংক ঋণ উপাদানের কারণে তার ব্যবসায়টি গড়ে তুলতে পেরেছিলেন। আয়, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, অর্থ ও ঋণ প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থ হচ্ছে ব্যবসার চালিকাশক্তি। দেশের আর্থিক অবস্থার উন্নতি হলে ব্যবসার ক্ষেত্রে ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ্য করা হয়। কোন দেশের উন্নতির পিছনে ওই দেশের অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ওই পরিবেশের উপাদানগুলো ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ধরনকে সরাসরি প্রভাবিত করে। যে দেশ বা অঞ্চলে অর্থনৈতিক পরিবেশে উপাদানগুলো ব্যবসার অনুকূলে, সেখানে দ্রুত ব্যবসায় প্রসার হয়। উদ্দীপকে, রাজীব নিজ এলাকায় একটি জামদানি শাড়ির কারখানা করতে কিছু মূলধনের স্বল্পতা ছিল দীর্ঘদিন ধরে। দুই বছর আগে ব্যাংক ঋণ পাওয়ায় কারখানা গড়ে তুলতে সক্ষম হয়েছিল। ঢাকা সহ বিভিন্ন শহরে এবং বিদেশে বাজারে জামদানি শাড়ি বিক্রয় ব্যবস্থা করেন। এখানে দেখা যাচ্ছে তিনি অর্থনৈতিক পরিবেশের উপাদান ব্যাংক ঋণের মাধ্যমে তার ব্যবসাটি সম্প্রসারণ করতে পারেন। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত উন্নত, সে দেশ তত বেশি অগ্রগতি লাভ করতে পারে। এ পরিবেশের উপাদান ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ধরনকে সরাসরি প্রভাবিত করে। ব্যবসায় সম্প্রসারণ এর ক্ষেত্রেও অর্থনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
রাজীব কোন পরিবেশের কোন উপাদানের কারণে ব্যবসায়টি গড়ে তুলতে পেরেছিল?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর