উদ্দীপকের জলবায়ু, বিভিন্ন নীতিমালা, পরিস্থিতি নিয়ন্ত্রণ কোন উপাদানের সাথে সম্পর্কিত তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জলবায়ু, বিভিন্ন নীতিমালা, পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। কোন দেশে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, আয়তন ও অবস্থান প্রভৃতি সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এ পরিবেশের উপাদানের উপর ভিত্তি করে মানুষের জীবিকার পরিবর্তন হয়। দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি হলে, সেসব দেশে শিল্প বাণিজ্যিক জীবন জীবিকা ও বেশি হয়ে থাকে। অন্যদিকে, দেশের সার্বভৌমত্ব,রাজনৈতিক দল , আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি সমন্বয়ে গড়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। ব্যবসার কার্যক্রম নিরবিচ্ছিনা ভাবে চলার জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অপরিহার্য। হরতাল, ধর্মঘট প্রভৃতি নেতিবাচক কর্মকান্ডের অবসান এবং সরকারের ব্যবসায় বান্ধব নীতিমালা এ পরিবেশকে অনুকূল করে। এতে বৈদেশিক বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়। ফলে ব্যবসার প্রতিষ্ঠানগুলো সফলতা অর্জন করতে পারে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ বিভিন্ন পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা একটি সুন্দর রাষ্ট্র। আমাদের দেশের জলবায়ুর জন্য বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে কৃষির অগ্রগতির কমে গেছে।ঝড় জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন ইত্যাদি দেখা যাচ্ছে। সরকার বিভিন্ন আইন সৃষ্টি করেছে যেমন কর নীতি, মুদ্রানীতি, ব্যাংক নীতিমালা, শেয়ার বাজারে নীতিমালা, সুস্থ আইনশৃঙ্খলা প্রণয়ন করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালায়। এখানে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হল ব্যবসায়ীর প্রাকৃতিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশের উপাদান।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের জলবায়ু, বিভিন্ন নীতিমালা, পরিস্থিতি নিয়ন্ত্রণ কোন উপাদা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর