উদ্দীপকে ব্যবসায় সংকট উত্তরণে অর্থনৈতিক পরিবেশের প্রভাব বর্ণনা কর।
উত্তর: জনাব বাকের মূলত অর্থনৈতিক পরিবেশের উপাদানের ভিত্তিতে নতুন উদ্যমে চা আবাদের সিদ্ধান্ত নেন। মানবসম্পদ,আর্থিক প্রতিষ্ঠান, চাহিদা ও ভোগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন ও বিনিয়োগ ইত্যাদি নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপর একটি দেশের ব্যবসায়-বাণিজ্য অনেকটা নির্ভরশীল। যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যত ভালো সে দেশ তত দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে দেখা যায়, সিলেটের আবহাওয়া চা চাষের অনুকূল হওয়ায় জনাব বাকের একটি চা বাগান গড়ে তুলেছেন।কিন্তু গত বছর খরার কারণে চা উৎপাদন কমে যায়, ফলে তিনি সাময়িক লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যার সমাধানের জন্য তিনি সোনালী ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেন এবং নতুন উদ্যানে চায়ের আবাদ শুরু করেন। জনাব বাকের আর্থিক যে প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন তা অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এই সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে দৃঢ় করে গড়ে তুলেন। তাই আমি মনে করি,উদ্দীপকের জনাব বাকের মূলত অর্থনৈতিক পরিবেশের উপাদানের ভিত্তিতে নতুন উদ্যমে চায়ের আবাদ শুরু করার সিদ্ধান্ত নেন। আর এই পরিবেশ ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে ব্যবসায় সংকট উত্তরণে অর্থনৈতিক পরিবেশের প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর