মাসুদ ব্যবসায়ের কোন পরিবেশের কথা ভেবে অনেক টাকার কাপড় আমদানি করে? ব্যাখ্যা কর।
উত্তর: মাসুদ ব্যবসায়ের সামাজিক পরিবেশের কথা ভেবে অনেক টাকার কাপড় আমদানি করেন। কোন দেশের জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্য, সংস্কৃতি, সুনাম ও সুখ্যাতি ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সামাজিক পরিবেশ বলে। জনসংখ্যাকে কেন্দ্র করে দেশের বাজার ও কর্মকাণ্ড আবর্তিত হয়। মানুষের নীতি নৈতিকতা ব্যবসায়ীকে প্রভাবিত করে যার সবই সামাজিক পরিবেশের সম্পর্কিত। উদ্দীপকের জনাব মাসুদ একজন বস্ত্র ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে তিনি প্রায় ১০ লক্ষ টাকার কাপড় আমদানি সিদ্ধান্ত নেন। ধর্মীয় বিষয়গুলো সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, মাসুদ ব্যবসায়ের সামাজিক পরিবেশের কথা ভেবে অনেক টাকার কাপড় আমদানি করেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
মাসুদ ব্যবসায়ের কোন পরিবেশের কথা ভেবে অনেক টাকার কাপড় আমদানি করে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর