কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়ীক ক্ষতির সম্মুখীন হন? বিশ্লেষণ কর।
উত্তর: রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব মাসুদ ব্যাপক ব্যবসায়ীক ক্ষতির সম্মুখীন হন। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোন দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তা ধারার সাথে জড়িত। একটা দেশের ব্যবসায় সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, জনাব মাসুদ একজন বস্ত্র ব্যবসায়ী। ঈদকে সামনে রেখে তিনি প্রায় ১০ লক্ষ টাকার কাপড় আমদানি সিদ্ধান্ত নেন। কাপড়গুলো তার দোকানে আনার পথে একদল দুর্বৃত্ত চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার কাপড়ের গাড়িতে আগুন ধরিয়ে দেন। ফলে তার ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের রাজনৈতিক উপদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায় বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের জনাব মাসুদ রাজনৈতিক পরিবেশের কারণে দুর্বৃত্তদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তাই রাজনৈতিক পরিবেশ ঠিক করা না গেলে জনাব মাসুদের মতো অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এমতাবস্থায় সরকারের উচিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের স্বার্থে সুশৃঙ্খলভাবে তৈরি করা।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
কোন পরিবেশের অভাবে তিনি ব্যাপক ব্যবসায়ীক ক্ষতির সম্মুখীন হন? বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর