উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনা করে শাহীন পোশাক কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ব্যবসা পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনায় শাহীন পোশাক কারখানা স্থাপন করেন। কোন দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋন ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোন দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ ভালো, অর্থ এবং ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসার ক্ষেত্রে ততই উন্নতি লাভ করে। উদ্দীপকের মি. শাহীন ঢাকা সাভারে একটি পোশাক কারখানা স্থাপন করেন। এখানে জমির মূল্য অপেক্ষাকৃত কম এবং পর্যাপ্ত দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিনিয়োগ কম করেও মুনাফার পরিমাণ বেশি হয়। জমির মূল্য এবং দক্ষ শ্রমিক অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান বিবেচনা করে শাহীন পোশাক কারখানা স্থাপন করেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনা করে শাহীন পো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর