উদ্দীপকে বর্ণিত "এন্জেল ফ্যাশন" পোশাক শিল্পে শ্রম অসন্তোষ ও তালাবদ্ধকরণ ব্যবসা পরিবেশে যে উপাদানের অন্তর্গত তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত "এঞ্জেল ফ্যাশন" পোশাক শিল্পা শ্রম অসন্তোষ ও তালাবদ্ধকরণ রাজনৈতিক পরিবেশের অন্তর্গত। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা ভাবনা, শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায় সফলতা ও ব্যর্থতার পিছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকের "এঞ্জেল ফ্যাশন " নামক একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের কাজের সময় ও কর্মপরিবেশ নিয়ে শ্রম অসন্তোষ চলছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ "এঞ্জেল ফ্যাশন" নামক পোশাক কারখানাটির তলাবদ্ধ ঘোষণা করেন। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসা-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতিতে দেশকে পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকে তালাবদ্ধকরণ রাজনৈতিক পরিবেশের উপাদান, যা গার্মেন্টস শিল্পের সমস্যা সৃষ্টি করছে। গার্মেন্টস শিল্পে অস্বাভাবিক অবস্থা বিরাজ করেছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই আমি মনে করি, রাজনৈতিক পরিবেশের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে শ্রম অসন্তোষ ও তালাবদ্ধকরণ বিরাজ করছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত "এন্জেল ফ্যাশন" পোশাক শিল্পে শ্রম অসন্তোষ ও তালাবদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর