পাবলিক লিমিটেড কোম্পানি কে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির সংবিধিতে কোম্পানি গঠনের প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য যে ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ মূলধন সংগ্রহের প্রতিশ্রুতির উল্লেখ থাকে তাকে ন্যূনতম মূলধন বলে। ন্যূনতম মূলধন এমন এক ধরনের চাঁদা যা সংগৃহীত না হলে কোম্পানি কার্যরাম্ভের অনুমতি পায় না এবং কাজও শুরু করতে পারেনা। এমনকি চাঁদা সংগৃহীত না হওয়া পর্যন্ত পরিচালকরা কোম্পানির শেয়ার বন্টন করতে পারেনা। বিবরণ পত্র প্রচার এর ১৮০ দিনের মধ্যে এরূপ মূলধন সংগ্রহ করতে হয়।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
পাবলিক লিমিটেড কোম্পানি কে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর