রশিদ কোন পরিবেশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: রশিদ প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসাটি প্রতিষ্ঠা করেছেন। কোন দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, আয়তন ও অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্য হেতু দেশের ব্যবসায়ী কার্যকলাপ ও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরি করতে পারেনা তেমন এর ব্যাপক পরিবর্তনও মানুষ করতে পারে না। উদ্দীপকের জৈন্তাপুরের রশিদ স্থানীয় বেত ও বাঁশের উপর ভিত্তি করে 'আলোকিত সিলেট' নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। এক্ষেত্রে তিনি তার প্রতিষ্ঠানের জন্য যে সকল কাঁচামাল ব্যবহার করেছেন তা প্রকৃতি থেকে গ্রহণ করতে হয়, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, রশিদ প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসার প্রতিষ্ঠানটি গড়ে তোলেছেন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
রশিদ কোন পরিবেশের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর