রশিদের ব্যবসার সমস্যা উচ্চারণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: ব্যাংক ঋণ রশিদের ব্যবসায় সমস্যার সমাধান দিতে পারে বলে আমি মনে করি। সকল আর্থিক মধ্যস্থ ব্যবসার প্রতিষ্ঠান তাদের সাধারণ ব্যবসায়িক কার্য হিসেবে আমানতি হিসাবের মাধ্যমে অর্থ জমা রাখে, ঋণ দেয়, বিনিয়োগ করে, অর্থের লেনদেন ও সেই সাথে বিল ও বন্ড বাট্টা করে এবং চেক,ড্রাফ্ট ও পে অর্ডার ইত্যাদি ইস্যু করে তার মর্যাদা প্রদান করে তাকে ব্যাংক বলে। ব্যাংক জমাকৃত অর্থের প্রয়োজনীয় অংশ নিজের হাতে রেখে বাকি অংশ ঋন দেয়, যা থেকে মুনাফা স্বরূপ সুদ পায়। উদ্দীপকের জৈন্তাপুরের রশিদ স্থানীয় বেত ও বাঁশের উপর ভিত্তি করে 'আলোকিত সিলেট' নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। তার উৎপাদিত সোফা, ঝুড়ি, পাটি ও খেলনা সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটির সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু পুজির অভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। জনাব রশীদের বর্তমান যে আর্থিক সমস্যা চলছে তার সমাধান ব্যাংক দিতে পারে। কারণ যে কোনো ব্যবসা স্থাপনা বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকরা নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রাহকদের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসা স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণ কে কাজে লাগানো যায়। তাই আমি মনে করি, ব্যাংক ঋণ রশিদের ব্যবসায় সমস্যার সমাধান দিতে পারে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
রশিদের ব্যবসার সমস্যা উচ্চারণের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর