উদ্দীপকে কোন ধরনের ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠানটির ব্যাপক পরিচিতি লাভের সহায়তা করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অর্থনৈতিক পরিবেশ ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠার ব্যাপক পরিচিতি লাভের সহায়তা করে। আয়,সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, অর্থ ও ঋণ প্রকৃতির সম্বন্ধে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। দক্ষ কর্মী হচ্ছে ব্যবসায় অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। দক্ষ কর্মী বা মানব সম্পদ ছাড়া কোন শিল্প কারখানা গঠন, উৎপাদন ও পরিচালনা করা সম্ভব নয়। কোন প্রতিষ্ঠানের উন্নতি নির্ভর করে মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর। আর্থিক মূল্যের পরিবর্তে কেউ হওয়ার কারণে মানব সম্পত্তি অর্থনৈতিক পরিবেশের উপাদান বলা হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জনাব উমায়ের তার পাঁচ বন্ধু মিলে একতা গার্মেন্ট নামক একটি রপ্তানিমুখী পোশাক কারখানা প্রতিষ্ঠা করেন। সহজলভ্য ও দক্ষ শ্রমিক ও সুষ্ঠু পরিকল্পনা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে বহির্বিশ্বের ব্যাপক পরিচিতি লাভ করে। এখানে দক্ষ শ্রমিক ও সুষ্ঠ পরিকল্পনা হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় অর্থনৈতিক পরিবেশের কারণে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি লাভের সহায়তা করেছে।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠানটির ব্যাপক পরিচিতি ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর