উৎপাদন বাড়ানোর জন্য জনাব উমায়েরের কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উৎপাদন বাড়ানোর জন্য জনাব উমায়েরের ব্যবসায়ী প্রযুক্তিগত বিষয়গুলোর উপরে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। বিজ্ঞান ও প্রযুক্তিগত উপাদানের সমন্বিত রুপি হল প্রযুক্তিগত পরিবেশ। এ পরিবেশ বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা ধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তির ব্যবহার, আধুনিক কলাকৌশল ও পদ্ধতি প্রভৃতি মিলে গড়ে ওঠে। যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা শিল্প বাণিজ্য উন্নত। উদ্দীপকে দেখা যায়, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জনাব উমায়ের তার পাঁচ বন্ধু মিলে একতা গার্মেন্ট নামক একটি রপ্তানিমুখী পোশাক কারখানা প্রতিষ্ঠা করেন। সহজলভ্য ও দক্ষ শ্রমিক ও সুষ্ঠু পরিকল্পনা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে বহির্বিশ্বের ব্যাপক পরিচিতি লাভ করে। বিদেশী ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও তারা পর্যাপ্ত পরিমাণে পণ্য রপ্তানি করতে পারছিলেন না। অত্যাধুনিক যন্ত্রপাতি ও কারিগরি জ্ঞান এর স্বল্পতা তাদের উৎপাদনে বেশ সমস্যার সৃষ্টি করে। এখানে তারা যদি ব্যবসায় বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের উপর মনোযোগ প্রদান করে তাহলে তার ব্যবসায়ীটি সফল হবে বলে আমি মনে করি। উন্নত প্রযুক্তির মাধ্যমে শিল্পের কম খরচে দক্ষতার সাথে সাথে উৎপাদন করা যায়। এতে উৎপাদিত পণ্য গুণগত মানসম্পন্ন হয়। তাই প্রযুক্তিগত পরিবেশ শিল্পে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উৎপাদন বাড়ানোর জন্য জনাব উমায়েরের কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর