উদ্দীপকে শুটকি ব্রুয়ে ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব তাহেরের করণীয় কী হওয়া উচিত বলে মনে কর? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে শুঁটকি ক্রয়ে ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব তাহেরের করণীয় হওয়া উচিত প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। পণ্যকে গুনাগুন,আকার,রং,স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের সঠিক মানের সীমানা নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। এবং পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে ভাগ করা হলে তাকে পর্যায়িতকরণ বলে। উদ্দীপকের জনাব তাহের দেশের বিভিন্ন অঞ্চলে শুঁটকি সরবরাহ করেন। বাজারে তার শুঁটকির যথেষ্ট সুনাম রয়েছে। পণ্যের আকার ছোট বড় ও শুষ্কতার কারণে ক্রেতারা অনেক সময় পণ্য ক্রয়ে সমস্যার সম্মুখীন হয়। জনাব তাহেরের পণ্যগুলো গোছানো নয় বলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারছেন না। এক্ষেত্রে তার উচিত প্রমিতকরণ ও পর্যায়িতকরণ ব্যবস্থা গ্রহণ করা। পণ্যকে সাইজ অনুযায়ী বিভিন্ন আকারে ভাগ করা হলে ক্রেতারা পছন্দের সঠিক সাইজে পণ্য কিনতে পারবে। এর ফলে তার বিক্রয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব তাহেরের উচিত প্রমিতকরণ ও পর্যায়িতকরণ ব্যবস্থা গ্রহ ণ করা।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে শুটকি ব্রুয়ে ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব তাহেরের করণীয়…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর